লক্ষ্মীপুরের রায়পুরে সাপের ছোবলে পরিচয়হীন এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর স্থানীয় গ্রামপুলিশসহ লোকজন তাকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং ময়না তদন্তের জন্য মৃতদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।
মঙ্গলবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় একটি পরিত্যক্ত জঙ্গলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটির পরিচয় জানার জন্য দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
রায়পুর থানার ওসি (তদন্ত) মোঃ সোলাইমান জানান, ৩০ বছরের প্রতিবন্ধী নারী গত ৬ মাস ধরে বাসাবাড়ী বাজার এলাকায় অবস্থান করছিলেন। তিনি মঙ্গলবার ভোর ৫টায় বাসাবাড়ী বাজার এলাকার পাশে একটি জঙ্গলে বিষধর একটি সাপ ধরেন। ওই সাপটি তাকে উপর্যুপরি ছোবল মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/নূহু