আজ মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া নামক স্থানে বজ্রপাতে নজরুল ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উক্ত গ্রামের সাকেন বিশ্বাসের ছেলে।
মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মাঠে কাজ করার সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় নজরুল ইসলাম নিহত হন। ঘটনার পর এলাকাবাসী নজরুল ইসলামকে মাগুরা সদর হাসপাতালে আনলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু