ওসমানীতে রোগীর স্বজনদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ

সিলেটে ওসমানী হাসপাতালে রোগীর স্বজনদের ওপর হাসপাতালের দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে রোগীর দুই স্বজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি থাকা রোগীকে দেখতে ভেতর প্রবেশ করার জন্য নিরপত্তারক্ষীরা টাকা চাইলে প্রথমে বচসা হয়, পরে হামলার ঘটনা ঘটে।
 
হামলার অভিযোগ করে রোগীর স্বজন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি আজিজুৃর রহমান বলেন, ওসমানী হাসপাতালে ভর্তি তার মেয়ে নাজিয়ার জন্য দুপুরে খাবার নিয়ে ছেলে ও ভাগ্নে হাসপাতালে প্রবেশ করতে চায়। এ সময় ভেতরের ফটকে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে টাকা দাবি করে। তখন ছেলেরা টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে তারা আমার ছেলে সাইদুল রহমান (১৮) ও কাবুল হোসেনকে (২১) মারধর করে। হামলায় কাবুল হোসেনের মাথা ফেটে গেছে। তিনি জানান, এ সময় আজিজুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম এগিয়ে এলে নিরাপত্তারক্ষীরা তাকেও লাঞ্ছিত করে।
 
ওসমানী হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই ফারুক বলেন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে রোগীর স্বজনদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
 
ইত্তেফাক/নূহু