সবজির ট্রাকে ফেনসিডিল

মেহেরপুর সদর উপজেলার সাহেবপুরে সবজি বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিবির ওসি শাহীন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় বামনপাড়া গ্রামের মতিনের ছেলে মামনুকে আটক করা হয় এবং ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।
 
ডিবির ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাহেবপুর থেকে একটি সবজি বোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার হচ্ছে। সাহেবপুরে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। ট্রাকের পুরো সবজি নিচে নামিয়ে তার মধ্যে থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল পাচারের মূল হোতা পালিয়ে যায়। মামুন নামের একজন আটক করা হয়। 
 
ওসি আরো জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/জেডএইচ