এমবাপের সামনে অনন্য সুযোগ

পরপর দুই বছর ইউরোপের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বয়’ এ্যাওয়ার্ডের হাতছানি এখন প্যারিস সেইন্ট জার্মেই তারকা কিলিয়ান এমবাপের সামনে। এই প্রথম কোনো খেলোয়াড় এই পুরস্কার ধরে রাখার অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ই
 
তোমধ্যেই এই পুরস্কারের জন্য মনোনীত ৬০ জন তরুণের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০০৩ সালে প্রথমবারের মত এই গোল্ডেন বয় অ্যাওয়ার্ড চালু করা হয়। প্রথমবার এই পুরস্কার জয় করেছিলেন ডাচ ফুটবলার রাফায়েল ভ্যান ডার ভার্ট। তারপর একে একে তা জয় করেছেন লিওনেল মেসি, সেস ফ্যাব্রেগাস, সার্জিও আগুয়েরো, পল পগবা ও ইসকো।
 
এছাড়া ইংলিশম্যান হিসেবে এই পুরস্কার জয় করেছেন ওয়েইন রুনি ও রাহিম স্টার্লিং। ২০১৭ সালে সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড এমবাপে। এই তরুণের সহায়তায় ফ্রান্স দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়েরও পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন এমবাপে।
 
ইত্তেফাক/কেআই