শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। শহিদুল আলমের স্ত্রী ড. রেহনুমা আহমেদের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
 
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
 
ইত্তেফাক/এমআই