গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি প্রফেসর রফিকুল্লাহ খান। বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ নুরুন্নবী, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হোসেন টুটুল প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ