ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিদ্যুৎস্পৃষ্টে জামিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত জামিনা খাতুন পাঁচকাহনিয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।
 
স্থানীয়রা জানান, জামিনা অসাবধানতা বসত বাড়ির টিউবওয়েলের কাছে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিনাকে মৃত বলে ঘোষণা করেন।
 
ইত্তেফাক/বিএএফ