মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে এক বন্দুকধারীকে বন্দুকসহ আটক করেছে। পুলিশের হাতে অাটক সোনা মিয়া কুতুবজুম বটতলার মৃত ঠান্ডা মিয়ার ছেলে। ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মহেশখালী থানা পুলিশের এএসআই জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সোনামিয়াকে (৪৫) একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে আটক সোনা মিয়ার বিরুদ্ধে ১টি হত্যা, ২টি মানব পাচারসহ মোট
৬টি মামলা রয়েছে।
মহেশখালী থানার প্রধান কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু