বেনাপোল-যশোর মহাসড়কে নাভারণ হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩ চাকাবিশিষ্ট ১২৫টি যানবাহন জব্দ করেছে। প্রতিটি যানবাহন থেকে সরকারি খাতে জরিমানা আদায় করা হয়েছে ২ হাজার ৭শত ৫০ টাকা করে। এখনো ২৫টি যানবাহনের জরিমানা আদায় প্রক্রিয়াধীন। এ মহাসড়কে সরকারি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নছিমন, করিমন, আলম সাধুসহ ইজিবাইক চলে আসছিল। অভিযানের ফলে এ সড়কে এখন আর দেখা মিলছে না আলম সাধুর মতো ভয়াবহ যানবাহন। এ সড়কে চলাচলকারী বিজ্ঞজনেরা বলছেন, এসব অবৈধ যান চলাচল বন্ধ হলে মহাসড়কে কমে যাবে যানজট ও সড়ক দুর্ঘটনা।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির প্রধান কর্মকর্তা পলিটন মিয়া জানান, এ মহাসড়কে অভিযানের ফলে অবৈধ যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে অভিযান অব্যাহত আছে। মহাসড়কে কোনো ৩ চাকার যানবাহন চলতে দেওয়া হবে না।
ইত্তেফাক/নূহু