প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন বার্নিকাট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘আকাশবীণা’তে বসে ছবি তোলেন।
 
বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে‎ ড্রিমলাইনার ‘আকাশবীণা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে বিমানের ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
 
পরে ইকোনমিক ক্লাস পরিদর্শনের সময় মার্শা বার্নিকাট তার মোবাইল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন। 
 
এসময় সেলফিতে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানসহ বিমানের কর্মকর্তারা।
 
ইত্তেফাক/জেডএইচ