নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পূর্বপাশে আওটার সিগন্যাল মহিষমারা ব্রিজের নিকটে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে আওয়াল মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোবিনাথপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
আজ বুধবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় এ ঘটনাটি ঘটে।
নিহতের ছোট ভাই বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা মহিষমারায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন আওয়াল মিয়া। পরে ঢাকা থেকে তার মেয়ে ফোন করে শারীরিক অসুস্থতার কথা জানালে তিনি ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়ে দুইশত গজ দূরে এলে রেললাইনে মধ্যে এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে।
ইত্তেফাক/নূহু