পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহকারী সচিবের ফেসুবক হ্যাক

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ সদস্য ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের (একান্ত) সহকারী সচিব (এ.পি.এস) সিরাজুল ইসলামের ফেসুবক আইডি হ্যাক হয়েছে। গত সোমবার কে-বা কারা তার ফেসুবক আইডি হ্যাক করেছেন। এ ঘটনায় পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।   
 
জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব সিরাজুল ইসলাম ২০০৮ সাল থেকে ইংরেজি বানানে মোহাম্মদ সিরাজুল ইসলাম (Mohammad Sirajul Islam)  নামে একটি ফেসুবক একাউন্ট চালিয়ে আসছেন। এই ফেসবুক একাউন্ট সোমবার (৩ সেপ্টেম্বর ২০১৮) হ্যাক করার পর তাকে ফেসবুক থেকে জানানো হয়েছে তার আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। তারপর থেকে তিনি ফেসবুকে আর প্রবেশ করতে পারেন নাই।
 
এ দিকে ফেসবুকে হ্যাক করার পরদিন ৩ সেপ্টেম্বর তিনি ঢাকা পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তার আগে ফেসুবক ব্যবহার করে যদি কোন পোস্ট, কমেন্টস বা ম্যাসেজ যায় তাহলে সেটা ফেক হিসেবে বিবেচিত হবে বলে ম্যাসেজ দিয়ে জানিয়েছেন তিনি। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
 
এ বিষয়ে পল্লবী থানায় যোগাযোগ করা হলে তারা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলে, এটা সাইবার অপরাধ। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জেডএইচ