কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সুমন চন্দ্র দাস (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন চন্দ্র দাস সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে। তিনি জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানান, সুমন চন্দ্র দাস বুধবার ৯টার দিকে অটোরিকশায় করে শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে শিকারপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন চন্দ্র দাস নিহত ও তিন যাত্রী আহত হন।
ইত্তেফাক/ইউবি