মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গাংনী থানা থেকে ২৩ জন, সদর থানা থেকে ১৯ জন ও মুজিবনগর থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ২৫টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি