বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া সুবিধার্তে কারাগারে আদালত বসানো হয়েছে। এ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিএনপি নেতারা বিভিন্ন ধরণের বক্তব্য দিচ্ছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার হিলটপ রেস্টহাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. হাসান মাহমুদ বলেন, সর্ব প্রথম কারাগারে আদালত বসিয়ে ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সে সময় ওই আদালতে কর্ণেল তাহেরের ফাঁসি দিয়েছিল। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন এরশাদ সাহেবের জন্য কারাগারে আদালত বসানো হয়েছিল। এখন কারাগারে আদালত বসানোর মুল কারণ হচ্ছে খালেদা জিয়ার ও সুবিধার্তে। কারণ তিনি অসুস্থ তাই কারাগারের বাইরে যেতে পারছিলেন না। মামলার তারিখ পড়ছিল বার বার। গত ৬ মাস ধরে তিনি একদিনও হাজির হতে পারেন নাই। তাই তার সুবিধার্তে কারাগারে আদালত বসানো হচ্ছে।
তিনি বলেন, বিএনপি যতো কথাই বলুক না কেন আমরা আশাকরি তারা গত নির্বাচনের মতো নির্বাচন বর্জন করে আত্মহননের পথ বেছে নিবে না।এবার নির্বাচনে অংশগ্রহণ করে তারা তাদের জনপ্রিয়তা যাচাই করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/কেকে