ঝালকাঠির রাজাপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ জন ছাত্রছাত্রীর মধ্যে এই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সিকদার প্রমুখ।
অন্যদিকে অনুষ্ঠান শেষে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির আওতায় রাজাপুর উপজেলার ভিক্ষুদের পুনর্বাসন করতে মোট ২২ জন ভিক্ষুকের ৬ জনকে চায়ের দোকান ও বাকি ১৬ জনকে মুরগি পালনের জন্য মুরগিসহ মুরগির ঘর, চাল-গম ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ইত্তেফাক/বিএএফ