ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ‘সকলের ঐকান্তিক সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ২০২১ সালের আগেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সচেষ্ট হব। অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে।’
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে ‘অনির্বাণ আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যুৎ বিতরণ বিভাগ (দ:) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান প্রকৌশলী এ.বি.এম.আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিদ্যুৎ শ্রমিকলীগ সভাপতি সৈয়দ আওলাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, তিতাস গ্যাস ময়মনসিংহ অঞ্চল উপ মহাব্যবস্থাপক আব্দুল আওয়াল প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ