বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয় যায়নি।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা মহাস্থান থেকে বগুড়া শহরে যাচ্ছিল। পথে গোকুল বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রীদের একজন মারা যায়। অন্যদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মালিক এসে অটোরিকশা নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ