নির্বাচকদের কড়া সমালোচনা হরভজনের

এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল দেখে অবাক হলেন হরভজন সিং। কড়া ভাষায় আক্রমণ করলেন খেলোয়াড় নির্বাচকদের। খবর এনডিটিভির।
 
গতকাল হরভজন তার টুইটারে বলেন, ‘আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল দেখে আমি হতবাক। কোথায় মায়াংক আগারওয়াল? আমি তাকে দলে দেখতে পাচ্ছি না। একেক খেলোয়াড়ের জন্য ভারতে একেক নিয়ম।’
 
তিনি দল নির্বাচকদের এক হাত নিয়ে বলেন, ভারতের ক্রিকেটারদের নিয়ে অনেক রাজনীতি হয়। নোংরা রাজনীতি করেন নির্বাচকরা। ভাল খেলেও মায়াংকের দলে জায়গা হল না। এটা হতাশার।
 
হরভজন সিং আরও বলেন, গত ১০-১২ মাস থেকে ছেলেটা অনেক ভালো ব্যাটিং করছে। আমিতো ধরেই নিয়েছিলাম সে এশিয়া কাপে খেলছে। কিন্তু ভারতীয় দল ঘোষণার পর আমি পুরো থ বনে গেলাম। এমনটা মেনে নেয়া যায়।
 
ইত্তেফাক/এসআর/টিএস