দুপচাঁচিয়ায় বিএনপি-যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি ও যুবদলের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চৌমুহনী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
 
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পাঁচখুপি গ্রামের হুমায়ুন সরদার (৩৩), উপজেলা সদরের মাস্টারপাড়া হুমায়ুন কবির (২৮) ও বড় চাপড়া গ্রামের ছামসুল শাহ(৪৯)। এদের মধ্যে হুমায়ুন সরদার থানা বিএনপির সদস্য, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছামসুল যুবদলের সদস্য।
 
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার হওয়া বিএনপির নেতারা উপজেলার চৌমুহনীর একটি চাতালে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়েরের পর বিকেলে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ