মাদকবিরোধী অভিযানে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা থেকে মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। বুধবার মধ্যরাতে তাদরে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- পলাশবাড়ী উপজেলার পূর্ব গোপালপুর গাউছাপাড়া গ্রামে মৃত দুলু মিয়ার ছেলে আলমগীর (২৫), সদর উপজেলার সবুজপাড়ার মৃত. মমতাজ মিয়ার ছেলে আলম মিয়াকে (৫৮), শহরের সুইপার কলোনি কাঠপট্টি এলাকার মৃত কার্তিকের স্ত্রী নাগিনী রানী (৩০) এবং গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামে মৃত মোসলেম উদ্দিনের ছেলে তারাজুলকে (৫৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ