চট্টগ্রামের আশকারদিঘী পশ্চিম পাড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি কাঁচাঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দশটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
ইত্তেফাক/জেডএইচ