কক্সবাজারের টেকনাফে মো তৈয়ব (৩২) নামে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়ার মো তৈয়ব বাদশা মিয়ার ছেলে। সে ২০১১ সালের একটি মাদক মামলার পলাতক আসামি। মামলায় রায়ের পর থেকে সে পলাতক ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাদক মামলার ওই আসামিকে আটক করা হয়। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ