মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে ব্লগার বাচ্চু হত্যার ২ আসামি নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাকা ওরফে বোমা শামিম (৪০) ও  এখলাছুর রহমান (৩২) নামে দুই জঙ্গি নিহত হয়েছে। নিহতরা ব্লগার শাহজাহান বাচ্চু হত্যার সঙ্গে সারাসরি জড়িত। এর আগে বন্দুকযুদ্ধে ব্লগার বাচ্চুর হত্যাকারী আব্দুর রহমান নিহত হন। 
 
বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার হাষাড়া কেসি রোডস্থ চেকপোস্টে বন্দুকযুদ্ধে তারা নিহত হন। এ সময় দুই এসআই ও এক কনস্টেবল আহত হন। আহতরা হলেন- এএসআই মাসুদ ও ইলিয়াস এবং কনস্টেবল তামিম। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। 
 
পুলিশ তাদের কাছ থেকে দুটি রাম দা, ১১টি তাজা ককটেল (হাত বোমা), একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। 
 
পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তারা জানতে পারেন জঙ্গিরা শ্রীনগর এলাকায় ডাকাতির জন্য আসছে। তাই দুটি স্থানে চেকপোস্ট বসানো হয়। কেসি রোডের চেকপোস্টের সামনে দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন আসছিল। পুলিশ তাদের থামার সঙ্কেত দিলে তারা হাতবোমা এবং গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে একটি মোটরসাইকেলের দুজন মাটিতে লুটয়ে পড়ে। অন্য দুজন পালিয়ে যায়। পরে তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ষোষণা করে। 
 
পুলিশ সুপার জানান, গত ১৩ জুন ব্লগার বাচ্চু হত্যা মূল পরিকল্পনাকারী ছিল বোমা শামীম ওরফে কাকা। আর সকল অস্ত্রের যোগানদাতা ছিল এখলাস। তারা দুজনই জেএমবির সদস্য। শামীম এই গ্রুপের বোমা তৈরি করতো। তাই তাকে বোমা শামীম বলা হত। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলা রয়েছে। 
 
নিহত শামীম কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার লৌক্ষা গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র এবং এখলাছ জামালপুরের খামারপাড়া গ্রামের মো গিয়াস উদ্দিনের পুত্র। 
 
 
ইত্তেফাক/ইউবি