কাপাসিয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 
গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন হাইলজোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাত উপজেলার হাইলজোড় এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি