বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসিকে প্রত্যাহার

দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে চলছে ইমিগ্রেশন পুলিশের চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার ১১ দিন পর ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলামকে প্রত্যাহার করেছে  কর্তৃপক্ষ। 
 
তাকে ঢাকা আর্মস পুলিশ(কেপিবিএন) ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।  ১৮ মাসের পোস্টিং নিয়ে তরিকুল ইসলাম ২০১৭ সালের ২৫ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যোগদান করেন। কিন্তু ৯ মাস পার না হতেই কর্তৃপক্ষ তাকে ৩ সেপ্টম্বরপ্রত্যাহার করেছেন। তবে চেকপোস্ট ইমিগ্রেশনে এখনো কোন নতুন ওসিকে পোস্টিং দেয়া হয়নি।  
 
দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার পর পরই কয়েকজন  সিপাহীকেও অন্যত্র বদলি করা হয়েছে। তবে চেকপোস্টে কর্মরত কয়েকজন সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ইমিগ্রেশনে পুলিশের ছত্রছায়ায় থেকে কালাম ও শরীফ নামে দুই যুবক ভারত-বাংলাদেশ যাতয়াতকারী পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানীসহ ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।
  
ইত্তেফাক/ইউবি