চট্টগ্রামে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ঊনসত্তর পাড়ার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- পাহাড়তলি ইউনিয়নের খান পাড়া এলাকার ইউসুফ মেম্বার বাড়ির বাসিন্দা সাইফুল এবং মোক্তার।
 
রাউজান থানার এসআই রতন কান্তি দে জানান,গণপিটুনিতে দুইজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। সেখানে লোক পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
 
 
 
 
 
ইত্তেফাক/ইউবি