নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় সেপটিক ট্যাংক থেকে মোছা. সজনি (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবারে দুপূর ১২টার দিকে উপজেলার চকভালাইন গ্রামের নিজ বাড়িত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী ওয়াজেদ আলী (৩৬) পলাতক রয়েছেন।
 
স্থানীয়রা জানান, মান্দা উপজেলার চকভালাইন গ্রামের একটি ফাঁকা মাঠে বাড়ি করে স্ত্রী মোছা. সজনি ও ওয়াজেদ আলী থাকতেন। সজনি চার/পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে পরিবারিক কলহ শুরু হয়। এক পর্যায় স্বামী ওয়াজেদ আলী তার স্ত্রী মোছা. সজনিকে মারপিট করেন। সকালে পাশের বাড়ির এক নারী ওয়াজেদ আলীর বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনি খোলা দেখে তা বন্ধ করে দিতে যান। এ সময় সেপটিক ট্যাংকের মধ্যে কাপড় দেখে গ্রামবাসীদের সংবাদ দেন।
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/ইউবি