ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ইলমা (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে জেলার নবীনগর উপজেলার বগডহর গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের অপর ৩ জন আহত হয়েছে।
নিহত ইলমা শিশুর বাবা রবিউল জানান, তার স্ত্রী রুমা শুক্রবার ভোরে ঘুম থেকে ওঠার পর এলপি গ্যাসের চুলায় রান্না করছিল। তিনি রান্না বসিয়ে দিয়ে ঘরের বাইরে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলমার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রবিউল ও তার অপর শিশু সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, অগ্নিদগ্ধ হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/বিএএফ