ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে গত ১ সপ্তাহে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করা হয়েছে।
জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে গত বৃহস্পতিবার শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকারকে মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর এবং একই জেলার সিংগাঈর থানার ওসি খন্দকার ঈমাম হোসেনকে শিবালয় থানার দায়িত্ব প্রদান করা হয়েছে।
অপরদিকে, ৩ সেপ্টেম্বর শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান জেলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর এবং ওই পদে থাকা ইন্সপেক্টর কামরুজ্জামান শিবালয় থানা ওসি অপারেশন হিসেবে যোগদান করেছেন। ওসি (তদন্ত) হিসেবে যোগ দিয়েছেন মো. নজরুল ইসলাম।
তিনি জেলার সিংগাঈর থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্বে ছিলেন।
ইত্তেফাক/বিএএফ