টাঙ্গাইলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতিতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পৌলী রেল লাইনের পাশে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
এ ব্যাপারে কালিহাতি থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, শুক্রবার পৌলী রেল লাইনের পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেই। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে।
 
তিনি আরো বলেন, লাশটি ট্রেন লাইনের পাশে পড়ে থাকায় এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর বলা যাবে। তবে নিহতের গলাকাটা রয়েছে বলে ওসি জানান।
 
ইত্তেফাক/জেডএইচ