চট্টগ্রামে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সদরঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ২ জন ছিনতাইকারী ও ৪ জন মাদক ব্যবসায়ী।
 
গ্রেপ্তারকৃতরা হল- জসিম উদ্দিন (২২), মো. আরিফ (১৯), মো. ফরিদ নূর (৪০), মো. আরাফাত উদ্দিন (২২), মো. ইরফানুল রহমান (২৩) ও মো. মিজানুর রহমান (২০)।
 
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন ইত্তেফাককে জানান, গ্রেপ্তার ৬ জনের কাছ থেকে ৩টি ছুরি, আড়াইশ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ