জবির প্রাক্তন ছাত্রছাত্রী ঐক্য পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী ঐক্য পরিষদের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মতিঝিলের একটি রেস্তোরাঁয় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আলী নূর।
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ।
 
মহিদুর রহমান পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. আবুল হাসনাত।
 
ইত্তেফাক/বিএএফ