৮ পা ও ২ লেজ বিশিষ্ট বাছুরের জন্ম!

কক্সবাজারের টেকনাফে এক কৃষকের ঘরে ৮ পা, ২ লেজ ও ১ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার কৃষক আনর আলীর বাড়িতে বাছুরটি জন্ম নেয়। তাৎক্ষণিক খবরটি ছড়িয়ে পড়লে বাছুরটি দেখতে শতশত উৎসুক জনতার ঢল নামে।
 
এলাকাবাসীরা জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের মৃত এখলাসের ছেলে কৃষক আনর আলীর বাড়িতে পালিত গাভী একটি বাছুর প্রসব করে। ওই বাছুরের ৮টি পা, ২টি লেজ, ১টি মাথা ও ২টি বাছুরের সংযুক্ত ছিল। পা বৈসাদৃশ্য ও এক মাথা বিশিষ্ট দেহ সংযুক্ত থাকায় বাছুরটি চলাফেরা করতে পারেনি। এমন বাছুর প্রসবের খবর ছড়িয়ে পড়ায় পার্শ্ববর্তী গ্রামের শতশত নারী-পুরুষ বাছুরটি দেখতে ভিড় জমায়। এর প্রায় পৌনে ঘণ্টা পর বাছুরটির মৃত্যু হয়। 
 
স্থানীয় ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার শাহ আলম এই ঘটনার সত্যতা স্বীকার করেন।
 
ইত্তেফাক/বিএএফ