নবম-দশম শ্রেণির সৃজনশীল প্রশ্ন

জীববিজ্ঞান

পলাশ মজুমদার, সহকারি শিক্ষক

নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া

প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের ভেতর থেকে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা এর উত্তরগুলো তৈরি করার চেষ্টা করো। গতকালের পর।

৫.

ক. লসিকা কাকে বলে?                                  ১

খ. ভ্রুণের মেসোডার্ম হতে তৈরি বিশেষ ধরনের টিস্যু মানবদেহের জন্য প্রয়োজন কেন? ২

গ. উদ্দীপকের চিত্র- K এর  C চিহ্নিত অংশের টিস্যুর সচিত্র বর্ণনা দাও।   ৩

ঘ.চিত্র- A এবং B  এর মধ্যে কোন টিস্যু মানবদেহের অভ্যন্তরীণ পরিবহনে অংশগ্রহণ করে? বিশ্লেষণ করো।                           ৪

 

৬. ক. অঙ্গ কাকে বলে?                                 ১

খ. দেহের বাহিরের দিকে আচ্ছাদনকারী আবরণ থাকার সুবিধা

কী?                           ২

গ. চিত্র-  D অংশটি মানব দেহে কী ধরনের প্রভাব ফেলে? বর্ণনা কর।        ৩

ঘ. মানবদেহের চলন ও রক্তচলাচল চিত্র A, B, ও C অংশের ভূমিকা ছাড়া কী সম্ভব? বিশ্লেষণ করো।                              ৪

৭. দৃশ্যকল্প-১: জীব বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ প্রক্রিয়াটি প্রতিনিয়তই করে যাচ্ছে। এই প্রক্রিয়াটি ঘটে ২টি উপায়ে প্রথমটি অক্সিজেনের সাহায্যে এবং দ্বিতীয়টি অক্সিজেন ছাড়া।

দৃশ্যকল্প-২: পাতার মেসোফিল টিস্যুতে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে CO2 ও H2O সহযোগে জীবের এক ধরনের খাদ্য তৈরি হয় যা খেয়ে প্রাণিকূল বেঁচে থাকে।

ক. C4 গতিপথ কাকে বলে?                             ১

খ. সবুজ উদ্ভিদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির প্রক্রিয়াটি বিকেলে মন্থর হয় কেন?                                                                  ২

গ. দৃশ্যকল্প-১ এর দ্বিতীয় প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা কর?                      ৩

ঘ. দৃশ্যকল্প-১ এবং ২ এর মধ্যে জীবের সামগ্রিক ক্রিয়া-বিক্রিয়া পরিচালনার জন্য কোনটির ভূমিকা বেশী? বিশ্লেষণ করো।   ৪