ঝিনাইদহের সদর উপজেলার হাট গোপালপুরে বাসচাপা পড়ে একজন নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।
ইত্তেফাক/ইউবি