হেলমেট পরার অঙ্গীকার বাইক আরোহীদের

মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরার পরামর্শ দেয়ার মাধ্যমে মাগুরায় সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই কার্যক্রম শুরু হয়। 
 
জেলা ট্রাফিক পুলিশ ও স্কাউটের সদস্যরা এই কার্যক্রমে অংশ নেন। তারা গাড়ি ও মোটরসাইকেল চলকদের কাগজপত্র সঙ্গে রাখতে, ট্রাফিক আইন মেনে চলতে এবং বাইক আরোহীদের হেলমেট ব্যবহারের পরামর্শ দেন। চালকরা হেলমেট পরবেন বলে অঙ্গীকার করেন।
 
এই সময় জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তা এবং স্কাউটের সদস্যা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জেডএইচ