সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মোল্লা সালামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমপ্লেক্স ভবনের হল রুমে স্মরণসভার আয়োজন করে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব অপু সারোয়ার খানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন- শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার ও সৈয়দ সিরাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক ফজলে রাব্বি খান, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মোল্লার সালামের সন্তান পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক শ্যামল মোল্লা প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ