বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া ইয়াবাসহ সাবলু মণ্ডল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শনিবার বেলা সোয়া ৩টায় দুপচাঁচিয়া উপজেলার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত সাবলু মণ্ডল দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর চকরামপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে।
 
র‌্যাব জানায়, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে রিপন হোটেলের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ২০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ