নিত্যপণ্যের দাম

সাঈদ সাহেদুল ইসলাম

 

কারণ লাগে দাম বাড়াতে?

আমজনতার ঘাম বাড়াতে?

না রে না রে না,

ব্যবসা এখন দারুণ খেলা

যতই বলুন ‘ছাড়ুন খেলা’

ব্যবসায়ীদের ডুগডুগি গায়

তা রে না রে না!

 

বাড়তে পারে দাম রসুনের

সবজি পেঁয়াজ আম্র চুনের

গোস্ত মুড়ি রুটির!

সিন্ডিকেটের— ইন্ডিকেটেই

নিয়মনীতির পিণ্ডি কেটেই

কেউবা লোভী আর অসাধু

শক্তি দেখায় খুঁটির!

 

খুঁটির গোড়া শক্ত কি খুব?

শুনব না ছল-ছুতো,

দামের ঘোড়া লাগাম ছাড়া

লাগাম টানুন দ্রুত।