‘সু-সময়ে ও দুঃসময়ে বাংলাদেশের সঙ্গে থাকবে ভারত’

ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘সু-সময়ে ও দুঃসময়ে ভারত বাংলাদেশের সঙ্গে থাকবে’। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। 
 
শনিবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানকালে এ সব কথা বলেন তিনি। 
 
ভারতের রাষ্ট্রদূত বলেন, ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় নরেন্দ্র মোদী মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনটি উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন। এগুলো হল, নতুন মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্প, অসুস্থ মুক্তিযোদ্ধাদের ভারতে বিনামূল্যে চিকিৎসা এবং সকল মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা। 
 
এছাড়া খুলনা থেকে কলকাতা রেল পথে বন্ধন এক্সপ্রেস চালু হওয়ার পর অনেকে বরিশাল এক্সপ্রেস চালু করার কথা বলেছিলেন। সেই বিষয়টিও আমাদের চিন্তায় রয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ