কক্সবাজারের টেকনাফে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মুহিবুল আলম (২৬)।
জানা যায়, টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস জাদিমোরা ওমর খালের ব্রিজ অতিক্রমের সময় টেকনাফগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ইত্তেফাক/জেডএইচ