নওগাঁর মান্দায় মাইক্রোবাসের চাপায় মমতাজ হোসেন ওরফে মন্টু (৪৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার সাহাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ হোসেন ওরফে মন্টু উপজেলার কালিকাপুর ইউপি’র বড়মল্লুক গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে সাইকেল যোগে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় সাহাপুর মোড় এলাকায় পৌঁছলে দ্রুতগামী মাইক্রোবাস সাইকেল আরোহী মন্টুকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পরিবারের পক্ষে ছেলে বাদী হয়ে মামলা করেছেন। ঘাতক মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে।
ইত্তেফাক/বিএএফ