‘সরকারের একার পক্ষে সব উন্নয়ন সম্ভব না’

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সরকার দেশের অনেক উন্নতি সাধন করেছে। সরকারের একার পক্ষে সব উন্নয়ন করা সম্ভব না। কারণ সরকারের রিসোর্সেরও একটা লিমিটেশন আছে। আমাদের দেশে যারা রিচ (ধনী) পিপল তাদের কিন্তু সমাজসেবা করার প্রবণতা কম। সবসময় ছেলেমেয়েদের প্রপার্টি দিয়ে যাওয়ার ইচ্ছা। সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি সমাজ সেবায় তারা এগিয়ে আসলে দেশের আরও উন্নতি হবে। 
 
শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার শানিচোঁ এলাকায় আবদুল বাসেত মজুমদার ট্রাস্ট হাসপাতালের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা-লীর সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। 
 
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেন, প্রধান বিচারপতি কথা কম বলেন, কাজ বেশি করেন। তিনি অত্যন্ত বিনয়ী ও ভদ্র-মার্জিত। এখন বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। 
 
ইত্তেফাক/জেডএইচ