সেলফি তুলতে গিয়ে বিল্লাল হোসেন (২২) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন তেঁতুলিয়া উপজেলার ডাকবদলি মাঝিপাড়া এলাকার কাবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিল্লাল হোসেন কালান্দি বাজার থেকে ট্রাক্টর নিয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ধরে মাঝিপাড়ার দিকে যাচ্ছিলেন। বোয়ালমারী এলাকায় এইচ আর ফিলিং স্টেশনের সামনে বিল্লাল চলন্ত গাড়িতে সেলফি তুলছিলেন। এমন সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বালুর স্তুপে ধাক্কা খেয়ে উল্টে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বিল্লাল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল হক ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তফাক/নূহু