বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার বিচারের জন্য কারাগারে আদালত বসানোর তদন্ত চেয়েছেন তার আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাত করে লিখিতভাবে এ দাবি জানানো হয়।
আবেদনে বলা হয়, বিচার বিভাগ পৃথকীকরনের পর অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের। কিন্তু প্রশাসনিক আদেশ দ্বারা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারে আদালত কারাগারে স্থাপন করা হয়েছে। এটা সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে খর্ব করেছে।
আজ রবিবার বেলা দেড়টায় প্রধান বিচারপতির সঙ্গে তার খাসকামরায় গিয়ে সাক্ষাত করেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এম মাহবুবউদ্দিন খোকন প্রমুখ। সাক্ষাতে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টিও উঠে আসে।
ইত্তেফাক/এএম