ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোরশেদ আলী (৩২) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। মোরশেদ আলী পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার চৈতাজানি পোড়াবাড়ি গ্রামের মৃত কমছের আলীর ছেলে। ঘটনাটি ঘটে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে।
মোরশেদ আলী কালিবাড়ি বাজারে জবেদ আলীর হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ওই গ্রামের ইউপি সদস্য মজনু মিয়াসহ গ্রামবাসীরা জানায়, মোরশেদ আলী প্রতিদিনের মতো সকালে এসে হোটেলের সাঁটার খোলার উদ্দেশ্যে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় বাসিন্দারা মোরশেদ আলীকে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ