সাংবাদিক নদী হত্যার আসামি মিলন গ্রেফতার

আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি এবং জাগ্রত বাংলা অনলাইন পোর্টালের সম্পাদক সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার আসামি শামসুজ্জামাল মিলনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। 
 
শনিবার দিবাগত রাতে ঢাকার আরমানিটোলার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবর দুপুরে পাবনা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। মিলন পাবনা শহরের গোপালপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।
 
গত ২৮ আগস্ট রাতে পাবনা পৌরসভার রাধানগর মহল্লায় নিজ বাসার সামনে দুর্বৃত্তরা নদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় ২৯ আগস্ট পাবনা সদর থানায় মামলা দায়ের করেন নদীর মা মর্জিনা বেগম।
 
ইত্তেফাক/এমআই