ফরিদপুরে ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টার দিকে ফরিদপুর যাতায়াতের প্রধান সড়কের দুই পাশে এ মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরত পাঠান। এ ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে জেলার চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় ট্রাইবেকারে মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের কাছে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় হেরে যায়। এরপর চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া করে পিটুনি দেয়।
ইত্তেফাক/জেডএইচ